স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙ্গে যায়

আমরা রোজা থাকা অবস্থায় সাধারণত অনেক সময় দুপুরে ঘুমানোর চেষ্টা করি। কিন্তু রোজা থাকা অবস্থায় দুপুরে ঘুমানো নিষেধ নয়। এমনকি আপনার ঘুমের ভেতরে স্বপ্নদোষ হলে স্বপ্নদোষের কারণেও কখনো রোজা ভাঙে না। 
স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙ্গে যায়
স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙ্গে যায়

তবে স্বপ্নদোষের কারণে গোসল ফরজ হয়। কিন্তু আমাদের মধ্যে অনেকে মনে করে, রোজা অবস্থায় যদি স্বপ্নদোষ হয়, তাহলে রোজা ভেঙে যাবে। তবে তাদের এ ধারণাটি একদম সঠিক নয়।

উম্মুল মুমিনিন উম্মে সালামা (রা.) বলেন, আবু তালহা (রা.)-এর স্ত্রী উম্মে সুলাইম (রা.) আল্লাহর রাসুল (সা.) এর নিকট এসে আরজ করলেন যে, ‘হে আল্লাহর রাসুল! আল্লাহ তাআলা সত্যের বিষয়ে নিঃসঙ্কোচ। তো আমার জিজ্ঞাসা এই যে কোন নারীর স্বপ্নদোষ হলে কি তার উপর গোসল ফরজ হয়?’

উত্তরে আল্লাহর রাসুল (সা.) বললেন, ‘হ্যাঁ। যদি সে পানি (ভেজা) দেখতে পায়।’ (সহিহ বুখারি : ১/৪২)। এ হাদিস থেকে বোঝা যায় যে ১. ছেলেদের মত মেয়েদেরও স্বপ্নদোষ হয়। ২. স্বপ্নদোষ হলে ছেলে-মেয়ে উভয়ের গোসল করা ফরজ হয়ে থাকে।

অতএব, উপরোক্ত হাদিসগুলো থেকে এটা বুঝা যায় যে, স্বপ্নদোষ মানুষের নিয়ন্ত্রণের বাইরে। আর তাই স্বপ্নদোষের কারণে রোজা ভঙ্গ হবে না। সুতরাং রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যায়। এ ধারণা একেবারেই ঠিক নয়। (ফতওয়ায়ে শামি, খণ্ড : ০২, পৃষ্ঠা : ৩৬৬)। 

আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে নবী কারিম (সা.) বলেন, ‘তিনটি জিনিস রোজা ভঙ্গের কারণ নয় যেমনঃ বমি, শিঙ্গা লাগানো ও স্বপ্নদোষ।’ (বায়হাকি, হাদিস : ৪/২৬৪; আদ্দুররুল মুখতার : ২/৩৯৬; মুসনাদে বাজ্জার, হাদিস : ৫২৮৭; নাসবুর রায়াহ : ২/৪৪৭; মাজমাউয যাওয়ায়েদ : ৩/১৭০; জামে তিরমিজি, হাদিস : ৭১৯)।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে রমজান পালনের তাওফিক দান করুন। সবাই বলুন আমিন।
Next Post Previous Post
HOSTINGER
80% Discount
Premium Web Hosting
Fast Hosting + Free Domain
SSL & 24/7 Support Included
Get Hosting Now
HOSTINGER
80% Discount
Premium Web Hosting
Fast Hosting + Free Domain
SSL & 24/7 Support Included
Get Hosting Now
HOSTINGER
80% Discount
Premium Web Hosting
Fast Hosting + Free Domain
SSL & 24/7 Support Included
Get Hosting Now