সমাজ সেবা কি | সমাজসেবামূলক কাজ কি কি

সমাজসেবা কি?

সমাজের বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে স্বেচ্ছায় গৃহীত কাজকে সমাজসেবা বলে৷ ব্যাপক অর্থে মানবকল্যাণ ও উন্নয়নের জন্য গৃহীত সকল কর্মসূচিই সমাজসেবা নামে পরিচিত৷

সমাজসেবামূলক কাজ কি কি?

সমাজে নানা শ্রেণি ও পেশার লোক বাস করে৷ তারা সকলে সমান নয়৷ তাদের সুযোগ সুবিধাও সমান নয়৷ কেউ বিপুল সম্পাদের অধিকারী আবার কেউ কপর্দকহীন৷ সম্পাদশালী ব্যক্তিগণ অভাবী জনগোষ্ঠীর উন্নয়নেও তাঁদের সম্পাদ ব্যয় করবে৷ সমাজের অবহেলিত মানুষের কল্যাণে প্রতিষ্ঠান গড়বে৷ এটাই ইসলামের নির্দেশ মহান আল্লাহ বলেনঃ              وَفِٓىْ اَمْوَالِهِمْ حَقٌّ لِّلسَّآءِلِ وَالْمَحْرُوْمِ٥                                                                                             

অর্থঃ এবং তাদের (ধনীদের) ধন সম্পাদে রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতের হক৷ (সূরা আয যারিয়াত আয়াত ১৯)।

অর্থশালী ব্যক্তি সমাজের অবহেলিত মানুষের কল্যাণে এমন প্রতিষ্ঠান গড়বে যে প্রতিষ্ঠানে অভাবী লোকেরা কাজ করে তাদের আর্থিক সমস্যার সুরাহা করবে৷ 
সমাজ সেবা
সমাজ সেবা

বাঁচার অবলম্বন খুঁজে পাবে৷ গ্রামের উন্নয়নের বিরাট বাধা দূর করার জন্য গ্রামে গঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলাসহ কল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা সমাজসেবামূলক কাজ৷ সমাজকে অশিক্ষা ও নিরক্ষরতার হাত থেকে মুক্ত করার লক্ষ্যে আল্লাহ তায়ালা কুরআন মজিদে বলেনঃ
اِقْرَاْبِاسْمِ رَبِّكَ الَّذِىْ خَلَكَ٥

অর্থঃ  পাঠ করুন আপনার প্রতিপালকের  নামে যিনি সৃষ্টি করেছেন৷ (সূরা আল আলাক আয়াত ১)।
হাদিসে বলা হয়েছেঃ
                                                                                                                            طَلَبُ الْعِلْمِ فَرِيْضَةٌعَلٰى كُلِّ مَسْلِمٍ
        
অর্থঃ জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ৷ (ইবনে মাজাহ ও বায়হাকি)।

সরকারি ও বেসরকারি উভয় প্রকার উদ্যােগে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হলে সমাজ থেকে নিরক্ষরতা দূর থেকে হবে৷ সমাজ সংশোধনমূলক প্রতিটি কার্যক্রমই সমাজসেবার অন্তর্ভুক্ত৷ সমাজ কোন বিশৃঙ্খলা বা গোলযোগ সৃষ্টি হলে তা দূর করতে হবে৷ কারণ বিশৃঙ্খলা সমাজের পরিবেশকে নষ্ট করে৷ আল্লাহ তায়ালা বলেনঃ                     
                                                                                                                                               وَالْفِتْنَةُ اَشَدُّمِنَ الْقَتْلِ
অর্থঃ ফিতনা (বিশৃঙ্খলা) হত্যা অপেক্ষা গুরুতর৷ (সূরা আল বাকারা আয়াত ১৯১)।

সামাজিক নিরাপত্তা রক্ষা করা পরস্পরের কলহ ও দ্বন্দ্ব মেটানো সমাজসেবার অন্তর্ভুক্ত৷ আল্লাহ তায়ালা বলেন
মমিনদের দুই দল দ্বন্দ্বে লিপ্ত হলে তাদের মধ্যে মীমাংসা করে দাও৷ (সূরা আল হুজুরাত আয়াত ৯)।

সর্বস্তরের জনগণের উপকারে আসে এমন সব কাজের অভ্যাস ছোটবেলা থেকেই করা দরকার৷ যেমন ভাঙা রাস্তা মেরামত করা নতুন রাস্তা নির্মাণে সাহায্যে করারপুল সার্কো নির্মাণ করা রুগণ ব্যক্তির সেবা করা আহত ব্যক্তিকে চিকিৎসাকেন্দ্রে পৌঁছে দেওয়া রাস্তার পাশে ছায়াদার বৃক্ষ রোপণ করা বৃক্ষ সংরক্ষণ করা ইত্যাদি৷

জনসেবা দ্বারা আল্লাহ তায়ালার সাহায্যে লাভ করা যায়৷ রাসুলুল্লাহ (স.) বলেন আল্লাহ বান্দাকে ততক্ষণ সাহায্যে করেন যতক্ষণ বান্দা তার ভাইকে সাহায্যে করতে থাকে৷ (মুসলিম)।

আরবিতে একটি প্রবাদ বাক্য আছেঃ
                                                                                                                                                سَيِّدُالُقَوْمِ خَادِمُهُمْ
অর্থঃ জাতির নেতা তিনিই যিনি তাদের সেবক৷

সমাজ সেবা মানবিক দায়িত্ব৷ আমরা সমাজের সেবা করব৷ সমাজকে ভালো করে গড়ে তুলব৷ সর্বস্তরের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করব৷ মানব সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য নিষ্ঠা ও আন্তরিকতা সাথে সমাজসেবা করব৷
Next Post Previous Post
HOSTINGER
80% Discount
Premium Web Hosting
Fast Hosting + Free Domain
SSL & 24/7 Support Included
Get Hosting Now
HOSTINGER
80% Discount
Premium Web Hosting
Fast Hosting + Free Domain
SSL & 24/7 Support Included
Get Hosting Now
HOSTINGER
80% Discount
Premium Web Hosting
Fast Hosting + Free Domain
SSL & 24/7 Support Included
Get Hosting Now